Avoid HPLink / Fast Host BD
Avoid HPLink / Fast Host BD, এদের থেকে কখনো সার্ভিস নেবেন না !
আমি HPLink (Fast Host BD) থেকে VPS সার্ভিস নিয়েছিলাম আমার ফুটবল লিগ এবং আরও কয়েকটি প্রজেক্টের জন্য। হঠাৎ করে তারা কোনো নোটিশ ছাড়া আমার সার্ভিস বাতিল করে দেয়। এতে আমি প্রায় ১১,০০০ টাকা ক্ষতি হয়েছে।
WhatsApp-এ যোগাযোগ করলে তারা জানায় সার্ভিস বন্ধের কারণ হলো ২ Gbps DDoS আক্রমণ। মানে আমার ভিপিএস থেকে নাকি ডিডস হয়েছে (বিশ্বাস করলাম এরকম কিছু হয়েছে, এটা তো হ্যাকও হতে পারে, কেউ কি নিজের সব তথ্য দিয়ে এরকম কিছু করবে নিজের ভিপিএস-এ?) । তারা আমাকে ডেটা রিকভারির কোনো সুযোগ দেয়নি, মানে ওদের নিয়ম হলো আপনার server যদি হ্যাক হয় তাহলে তারা আপনার সবকিছুই সাথে সাথে ডিলিট করে দিবে। মানে কোনো কারণ নোটিশ ছাড়াই আপনার হাজার হাজার টাকার সব কিছু তারা ডিলিট করে দিতে পারে।
এই অভিজ্ঞতা থেকে শিক্ষা:
HPLink / Fast Host BD-এর সার্ভিস অবিশ্বস্ত।
ব্যাকআপ বা নিরাপত্তা নিয়ে তাদের কোনো গ্যারান্টি নেই।
আপনার গুরুত্বপূর্ণ ডেটা বা অর্থ হারানোর ঝুঁকি রয়েছে।
বিশ্বস্ত হোস্টিং ছাড়া এসব জিনিসে নিজের টাকা ঢালবেন না।




